ঢাকায় শুরু হচ্ছে মোবাইল ফোন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শুরু হচ্ছে মোবাইল ফোন, টেলিকম ও তথ্যপ্রযুক্তি মেলা। ২৩ এপ্রিল থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ মেলা চলবে থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। পঞ্চমবারের মতো আয়েজিত এ মেলার আয়োজক বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। মেলার সহযোগিতায় রয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (এফবিসিসিআই)। এ মেলায় থাকছে মোবাইল ফোন, টেলিকম নিয়ে নানা আয়োজন। গত বৃহস্পতিবার ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন মেলার অনুষ্ঠান সমন্বয়ক মোশাররফ হোসাইন। মেলায় মোবাইল ফোন, টেলিকম ও তথ্যপ্রযুক্তি মেলায় মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার, মুঠোফোন ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার্স, কনটেন্ট প্রোভাইডার, হ্যান্ডসেট এক্সেসরিজ ইমপোর্টার ও ম্যানুফ্যাকচারার, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, আইএসপি/ভাস প্রোভাইডার, অনলাইন ব্যাংকিং, ওয়াইম্যাক্স, এম কমার্স সার্ভিস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কম্পিউটার-ল্যাপটপ ম্যানুফ্যাকচারার্স ও ইমপোর্টার, ফিন্যান্স/ইনস্যুরেন্স কোম্পানিসহ তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।মেলায় কম দামে বিভিন্ন মোবাইল সেট, এক্সেসরিজ, ল্যাপটপ কম্পিউটারসহ বিভিন্ন পণ্য ও সেবা বিশেষ কমিশনে পাওয়া যাবে। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান এসব পণ্য ও সেবায় বিশেষ অফার ঘোষণা করবে। এই মেলার মাধ্যমে নতুন নতুন পণ্য ও সেবার সর্বশেষ প্রযুক্তি প্রদর্শিত হবে। মেলার প্রবেশ টিকিটের ওপর রয়েছে বিশেষ র‌্যাফল ড্র। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় টিকিট মূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলার বিস্তারিত জানা যাবে www.dimtif13.com ঠিকানায়। —রাহিতুল ইসলাম