ঢাকায় সর্বাধিক উচ্চারিত বাক্যগুলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরে এসেছে ঢাকার সেই ‘পুরোনো রূপ’। কদিনের ফাঁকা ঢাকার রাস্তায় আপনি কি বহুল উচ্চারিত নিচের বাক্যগুলো মিস করেছেন?
মিলিয়ে দেখুন তো!
চামড়ার মানিব্যাগ ১০০ টাকা...
আচ্ছা, এইটা জ্যাম না সিঙ্গেল/সিগন্যাল?
ইয়া মাবুদ, ট্রাফিক পুলিশ ঘুমিয়ে পড়ল নাকি!
উফ্, ধুরো, ধ্যাত্তেরিকা...
এই পানি, ঠান্ডা পানি...
ওস্তাদ, ডাইনে নেন, বাঁয়ে পেলাস্টিক।
আজকে রাস্তাঘাটের এই অবস্থা ক্যান!
এই দেশের যে কী হবে!
একটি ৩০০ টাকার এনার্জি বাল্ব ৭০ পার্সেন্ট ছাড়ে আপনি পাচ্ছেন মাত্র ১০০ টাকায়! ১০০ টাকায়! ১০০ টাকায়...
: এই সিএনজি, যাবা?
: ২০ টাকা বাড়ায়া দিতে হবে।
এটা সিটিং সার্ভিস, ভাই! হাফ পাস নাই।
হ্যালো...হ্যাঁ, আমি তো আড়াই ঘণ্টা
ধরে জ্যামে পড়ে আছি...
কখন যে ছাড়বে!