ঢাকায় স্যামসাংয়ের বিশেষ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন। গত বৃহস্পতিবার ‘স্যামসাং করপোরেট নাইট’ নামের এ আয়োজনে করপোরেট পর্যায়ে স্যামসাংয়ের প্রযুক্তিপণ্য ব্যবহারকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের মহাব্যবস্থাপক সংওয়া সং, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপক মোহাম্মদ বিন কাইয়ুম, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামসহ অনেকে। সংওয়া সং বলেন, ‘স্যামসাং ক্রেতাদের জন্য নিত্যনতুন নানা প্রযুক্তি পণ্য বাজারে আনার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহকসেবাও নিশ্চিত করছে।’ অনুষ্ঠানের শুরুতে জাদু প্রদর্শন করেন জুয়েল আইচ। পুরো আয়োজনে দর্শনার্থীদের জন্য ছিল স্যামসাংয়ের অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, মনিটর ও প্রিন্টারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শনী। —বায়েজিদ ভূঁইয়া