ঢাকায় হবে ক্লাউড ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ৭ ডিসেম্বর ঢাকায় প্রথমবারের মত ক্লাউড ক্যাম্প অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউড ক্যাম্পের সহযোগিতায় `ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২' এর অন্যতম আয়োজন হবে ক্লাউড ক্যাম্প। বিশ্বের তরুণ ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের পেশাজীবীদের ক্লাউড কম্পিউটিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ও শহরে নিয়মিত ক্লাউড ক্যাম্পের আয়োজন করা হয়। ক্লাউড ক্যাম্পে বাংলাদেশের প্রযুক্তিবিদদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে আসবেন অনলাইন প্রতিষ্ঠান গ্যাজলের উদ্যোক্তা আদিত্য ওয়াতাল, প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেলের ওপেন স্ট্যাক প্রকল্পের কর্মকর্তা জুড মার্টিন, ক্লাউড নিরাপত্তা বিশেষজ্ঞ লেনি জেলসটার ও ক্লাউড কম্পিউটার সেবা প্রতিষ্ঠান ভার্চুস্ট্রিম-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুভেন কোহেন। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এর পরামর্শক মুনির হাসান এ প্রসঙ্গে জানিয়েছেন, এ ক্যাম্পের বিভিন্ন আয়োজনে ক্লাউড কম্পিউটিং নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় তুলে ধরবেন ক্লাউড কম্পিউটিংয়ের বিশেষজ্ঞরা। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্তমানে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এ পদ্ধতি ব্যবহারে সাফল্য পেয়েছেন। ক্লাউড ক্যাম্পের এ অভিজ্ঞতা তথ্যপ্রযুক্তি সংশি্লষ্ট ও শিক্ষার্থীদের কাজে লাগবে।ভার্চুস্ট্রিম-এর পরিচালক ও ঢাকা ক্লাউড ক্যাম্পের সমন্বয়কারী মোহাম্মাদ জামান জানান, ক্যাম্পে অনেক বিষয় থাকছে। ক্যাম্প শুরুর আগে ৬ ডিসেম্বর ক্লাউড কম্পিউটিং নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বরে ক্লাউড ক্যাম্পে ওপেন স্টেক, বিগ ডেটা, ক্লাউড নিরাপত্তা, মোবাইল অ্যাপি্লকেশন সম্পর্কে জানা যাবে। সমৃদ্ধির জন্য জ্ঞান এ প্রতিপাদ্য নিয়ে আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ নামের একটি প্রদর্শনী। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই প্রদর্শনীর আয়োজন করছে ।