ঢাকায় ১১ মার্চ প্রযুক্তি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিতভাবে বাংলাদেশ ও ভারতের তথ্যপ্রযুক্তিবিদদের নিয়ে বিভিন্ন সভা সম্মেলন আয়োজন করছে ইনফোকম এবং সিটিও ফোরাম। এরই ধারাবাহিকতায় আগামী ১১ ও ১২ মার্চ ঢাকায় হবে ‘ইনফোকম-সিটিও ফোরাম টেক সামিট ২০১৬’। প্রযুক্তির এই সম্মেলনে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার এবং ভুটানের তথ্যপ্রযুক্তিবিদেরা যোগ দেবেন।
গতকাল শনিবার সিটিও ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনÿআয়োজনের বিস্তারিত জানান সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার ও ভারতের আনন্দবাজার গ্রুপের (এবিপি) তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী ভাইস প্রেসিডেন্ট ও ইনফোকমের সাংগঠনিক সম্পাদক কালী কৃষ্ণ মহাপাত্র। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিও ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক ইজাজুল হকসহ অনেকে।
তপন কান্তি সরকার বলেন, সিটিও ফোরাম দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সভা, সেমিনার, সম্মেলনসহ নানা বিষয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গত বছর ঢাকায় টেক সামিট ২০১৫ অনুষ্ঠিত হয়। এতে ১০০ জনের বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), প্রধান তথ্য ব্যবস্থা কর্মকর্তা (সিআইএসও), সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান, তথ্যপ্রযুক্তি পরামর্শক ও ব্যবহারকারীরা অংশগ্রহণ করে থাকেন।
এবারের ‘ইনফোকম-সিটিও ফোরাম আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৬’ পুরস্কার দেওয়া হবে। দক্ষিণ এশিয়ার করপোরেট প্রযুক্তি বিশেষজ্ঞদের স্ব-স্ব খাতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হবে। বিস্তারিত www.ctoforumbd.org ।
বিজ্ঞপ্তি