ঢাবি সংস্কৃত বিভাগে কম্পিউটার ল্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ভারতীয় হাইকমিশনের সৌজন্য ও অনুদানে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগে চালু হয়েছে ‘মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব’। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শ্রী সঞ্জয় ভট্টাচার্য্য ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি