ঢাবিতে আন্তহল কুইজ প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে স্যামসাং-আন্তহল কুইজ প্রতিযোগিতা ও কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি সংসদের (ডিইউআইটিএস) আয়োজনে ঢাবির ১৭টি হলে এ প্রতিযোগিতা চলবে ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত। প্রতিযোগিতা শেষে ৩ মে টিএসসি অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিস্তারিত জানা যাবে www.facebook.com/Dhaka.University.IT.Society.DUITS ঠিকানায়। —বিজ্ঞপ্তি