ঢাবিতে আন্তহল কুইজ প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে আজ শেষ হচ্ছে আন্তহল কুইজ প্রতিযোগিতা।‘স্যামসাং আন্তহল কুইজ প্রতিযোগিতা ও কর্মশালা ২০১২’ শীর্ষক দুই দিনের এ কুইজ প্রতিযোগিতা শেষে আগামীকাল অনুষ্ঠিত হবে দিনব্যাপী প্রযুক্তিবিষয়ক কর্মশালা। ইন্টেল ও ডেভসটিমের পরিচালনায় এ কর্মশালায় আউটসোর্সিংসহ তথ্যপ্রযুক্তির নানা বিষয় নিয়ে আলোচনা হবে। পরে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। —বিজ্ঞপ্তি