ঢাবির ভাষা ইনস্টিটিউটে কম্পিউটার শিক্ষাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটে ১২ মে থেকে কম্পিউটার শিক্ষাকেন্দ্র (সিএলসি) চালু করা হয়েছে। ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এ কেন্দ্রে কম্পিউটার শিখতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘এখন কোনো শিক্ষার্থীই কমপিউটার ছাড়া চলতে পারে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যথাসম্ভব সর্বাধিক হারে কমপিউটার ও ইন্টারনেট সংযোগসুবিধা দেওয়ার চেষ্টা করছি।’ সিএলসির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ভাষা ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আবদুর রহিম, ইনস্টিটিউটের বাংলা বিভাগের প্রধান মনসুর মুসা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সৈয়দ পিয়ার মাহমুদ, ডি.নেটের প্রধান নির্বাহী অনন্য রায়হান ও মাসিক কমপিউটার জগৎ-এর সম্পাদক গোলাপ মুনীর।এই কম্পিউটার শিক্ষাকেন্দ্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডি.নেট ও মাসিক কমপিউটার জগৎ-এর সৌজন্যে ১০টি কমপিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে।—বিজ্ঞপ্তি