তখন আপনি কী করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র!’ আসলেই কি ওই ‘অমুক’ ভাইয়ের চরিত্র ফুলের মতোই? কেবল ফুলের মতোই নয়, অনেকে তো নিজেকে ‘সংগ্রামী’, ‘মানবতাবাদী’, ‘গরিবের বন্ধু’ এমনকি ‘এতিম’ হিসেবেও পরিচয় দেন! তবে ওই ফুলের মতো পবিত্র ভাইয়েরাই মাঝেমধ্যে এমন সব কাজ করেন, আমাদের কাছে ফুলের সংজ্ঞাটাও সম্পূর্ণ বিপরীত মনে হয়! ও রকম পরিস্থিতিতে আমাদের যখন কিছুই করার থাকে না, তখন আপনি কী করবেন? পরামর্শগুলো মেনে চলুন, কাজে দেবে!

‘মানবতাবাদী’ অমুক ভাইয়ের চাঁদাবাজিতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
এটা তো মানবতার জন্য অর্থ সংগ্রহ প্রক্রিয়া।
আঙ্কেল, আমাদের কথা মনে হয় ভুলেই গেছেন। কিছু ছাড়েন...
বাবা রে, ব্যবসা বড় খারাপ যাচ্ছে!
আরে, দিয়া দে, মানবতার জন্য কাজ করতেছে তো!

জায়গা দখল করা দোষের কিছু নয়। অমুক ভাই তো নিজেকে ‘এতিম’ বলে দাবি করেছেন! অতএব ওগুলো আসলে এতিমখানা।
আমার পুরান অফিসটা দান করে দিলাম। ওটা এখন থেকে এতিমখানা।
ওইটা তো অমুক ভাই দখল করছে শুনছিলাম!
আরে ওই তো, ওইটা তো এতিমখানাই।

অমুক ভাই ‘গরিবের বন্ধু’, তাই তিনি যেকোনো জায়গায় ফ্রি খেতেই পারেন। সেটা আসলে গরিবেরই উপকার!
প্রতিদিন আমি আপনের মতো বিশ-পঁচিশটা গরিব মানুষ রে খাওয়াই।
কই, আমি তো কখনো দেখলাম না!
কী কন, মাত্রই তো অমুক ভাইয়ের এক চ্যালা মাগনা খাইয়া গেল। হ্যারা তো ‘গরিবের বন্ধু!’

অমুক ভাইয়ের লোকেরা মারপিট করতেই পারেন, এটার প্রতি সহনশীল হওয়া প্রয়োজন। কারণ তাঁরা ‘সংগ্রামী’!
কিরে, পোলাডা তরে মাইরধোর কইরা চইলা গেল, কিছুই কইলি না?
আরে, ওই পোলা অমুক ভাইয়ের লোক, কিছু কইয়া লাভ কী!
তাইলে ঠিক আছে, অমুক ভাই তো ‘সংগ্রামী নেতা’। মারামারি না করলে ক্যামনে হইব!