তথ্য আদায়ের উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সম্প্রতি আলোচিত এক মামলার আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার পরও রিমান্ডে নেওয়া হয়নি। তাহলে রিমান্ড ছাড়া অপকর্মের তথ্য আদায়ের উপায় কী? রস+আলো না ভাবলে আর কেই-বা ভাববে!
বাবা, এরপর কিন্তু মিষ্টি মুখ করতে হবে। মুক্তাগাছার মণ্ডা আছে, বগুড়া থেকে দই আসছে। চমচমটা একটু মুখে দাও আর তারপর আমাদের একটু খুলে বলো তো কাহিনি কী। অপরাধের সঙ্গে তোমার সম্পর্ক কী?
ভাই, আপনাকে অভিনন্দন। আপনি লটারিতে প্রথম পুরস্কার জিতেছেন। নগদ ১০ লাখ টাকা, একটা ফ্ল্যাট আর একটা গাড়ি।
প্রথম পুরস্কার বিজয়ী, এদিকে এদিকে...মাইকের সামনে এসে দাঁড়ান, পুরস্কার হাতে নিন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার
করুন। এসব খুনের পেছনে আপনার আসলে উদ্দেশ্যটা কী ছিল?
আপনার জন্য ভারত তো বটেই, মঙ্গল গ্রহের
পাসপোর্ট-ভিসারও ব্যবস্থা করেছি। এখন স্যার, খুনের মামলাটা নিয়ে যদি কিছু তথ্য দিতেন...।

আপনি ছিলেন ট্রাকের হেলপার। ড্রাইভিং লাইসেন্সের অভাবে ড্রাইভিং করতে পারেন নাই। আপনার জন্য লাইসেন্স নিয়ে আসছি। এখন খুনের ব্যাপারে যদি কিছু তথ্য দিতেন...

ভারত থেকে আসার সময় প্লেনের পাইলট আমারে প্লেন চালাইতে কইছিল, তাতেই রাজি হই নাই!
আর তুই আসছস ট্রাকের কথা বলতে। দূরে গিয়া মর!

খবর: এখনো রিমান্ডে নেওয়া হয়নি নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে। (সূত্র: প্রথম আলো, ১৪ নভেম্বর ২০১৫)