তথ্য চুরি করছে মোবাইল অ্যাপ্লিকেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর অনুমতি ছাড়াই স্মার্টফোন থেকে তথ্য চুরি করে। স্মার্টফোনের কন্টাক্ট তালিকা কপি করে এবং সে তালিকা সার্ভারে রেখে দেয়। সম্প্রতি বিষয়টি স্বীকার করে প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে টুইটার। এক খবরে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।সামাজিক ওয়েবসাইটগুলো স্মার্টফোনের তথ্য হিসেবে মোবাইল নম্বর, নাম ও ই-মেইল অ্যাড্রেসের প্রতিলিপি তৈরি করে সার্ভারে রেখে দেয় ও একই সার্ভিস ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের কাছে নোটিফিকেশন পাঠায়। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীর যোগাযোগের তালিকা সংগ্রহ করে প্রায় দেড় বছর তাদের সার্ভারে রেখে দেয় টুইটার। ব্যবহারকারী নতুন করে কোনো অ্যাপ্লিকেশন চালু করার পর ‘ফাইন্ড ফ্রেন্ডস’ ফিচারে ক্লিক করলেই তথ্য চুরির কাজ শুরু করে সামাজিক যোগাযোগের এ অ্যাপ্লিকেশনগুলো।স্মার্টফোনে সামাজিক যোগাযোগের অ্যাপ্লিকেশনগুলো তথ্য চুরি করছে, এমন তথ্য জানতে পারেন সিঙ্গাপুরের অ্যাপ্লিকেশন ডেভেলপার অরুণ থাম্পি। তিনি লক্ষ করেন, পাথ নামে একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তাঁর অনুমতি ছাড়াই আইফোন থেকে অ্যাড্রেস বুক কপি করছে। থাম্পি আরও দেখেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো কোনো অনুমতির তোয়াক্কা না করেই স্মার্টফোনের কন্টাক্ট তালিকা আপলোড ও স্থানান্তর করছে। আইফোনে সামাজিক যোগাযোগের অ্যাপ্লিকেশন হিসেবে ফেসবুক, ফোরস্কয়ার, ইনস্টাগ্রাম, ফুডস্পটিং ও ইয়েলপ তথ্য চুরি করছে। এ তথ্য প্রকাশের পর বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে সমালোচনা করে প্রতিবেদন ছাপা হয়। পাথের সিইও ডেভিড মোরিন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও স্মার্টফোন থেকে তথ্য সংগ্রহের সময় অনুমতি নেওয়ার অপশন যোগ করার কথা জানান। টুইটারও তাদের পলিসি পরিবর্তন করার ঘোষণা দেয়।অভিযোগের তর্জনী অ্যাপলের দিকেও উঠেছে। আইফোনের অ্যাপ্লিকেশনগুলো তথ্য চুরি করছে, এমন অভিযোগের পাশাপাশি অ্যাপ্লিকেশনগুলোর জন্য তথ্য সংগ্রহের একটি নির্দিষ্ট রীতি মানা হচ্ছে না ও ইউজার গাইডলাইনের নীতি লঙ্ঘনের বিষয়ে অ্যাপল কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়ে প্রতিষ্ঠানটির সিইও টিম কুকের কাছে অফিশিয়াল চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস দলের দুজন সদস্য।অবশ্য টিম কুক এ বিষয়ে এখনো কোনো উত্তর দেননি। তবে অ্যাপল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে বলেই হাফিংটন পোস্ট এক খবরে জানিয়েছে।