তথ্য চুরি ঠেকাতে মাঠে নেমেছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বিশেষ একটি উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক এমন একটি স্বয়ংক্রিয় সেবা তৈরি করেছে, যা ওয়েব জগতে নজরদারি করে ব্যবহারকারীদের চুরি যাওয়া মেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড সংগ্রহে রাখবে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
চুরি করা পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হচ্ছে কি না, সে বিষয়টির খেয়াল রাখবে ফেসবুক। যদি চুরি করা কোনো পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে ঢোকার চেষ্টা করা হয়, তবে ডেটাবেজে সংরক্ষিত সেই পাসওয়ার্ডটি স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রোগ্রাম দিয়ে পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
বিপদে পাশে থাকবে ফেসবুকফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী ক্রিস লং এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘ফেসবুকের ডেটাবেজে সংরক্ষিত তথ্যের সঙ্গে চুরি করা তথ্যের মিল রয়েছে কি না, তা মিলিয়ে দেখার স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হয়েছে। ই-মেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ডের মতো চুরি করা তথ্য বিশাল প্রভাব ফেলে, কারণ আমরা প্রায়ই বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। আমরা তাই ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিরাপদ করতে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা এনেছি, যা অনলাইন ব্যবহারকারীর পোস্ট বিশ্লেষণ করে অনলাইনে কোথাও তার তথ্য চুরি হয়েছে কি না, তা ব্যবহারকারীকে জানিয়ে দেবে।’

ক্রিস লং আরও জানিয়েছেন, চুরি করা তথ্য ব্যবহার করে যদি ফেসবুকে ঢোকার চেষ্টা করা হয়, তবে তা আসল ব্যবহারকারীকে জানিয়ে দেবে ফেসবুক এবং অ্যাকাউন্ট নিরাপদ করতে এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে বিশেষ প্রক্রিয়া অনুসরণ করার সুবিধাও থাকবে।