তথ্য জানাতে বাধ্য করছে ইন্টারনেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে তথ্য শেয়ার বাড়ছে
অনলাইনে তথ্য শেয়ার বাড়ছে

ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় ব্যক্তিগত তথ্য অনলাইনে বেশি শেয়ার করছে মানুষ। যেসব তথ্য শেয়ারে বাধ্যবাধকতা থাকা দরকার ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় সেসব তথ্যও অনায়াসে জানিয়ে দিচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর টেলিগ্রাফের।
এ প্রসঙ্গে গবেষক রাসেল বেল্ক জানিয়েছেন, অনলাইনে তথ্য শেয়ার করার বিষয়টি যদিও নতুন নয় তবে ভোক্তারা এখন ডিজিটাল পদ্ধতিতে তাঁদের চিন্তা, মতামত, ছবিসহ নানা বিষয় অতিরিক্ত শেয়ার করছেন।
অতীতের তুলনায় বর্তমানে ডিজিটাল পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় অনলাইনে ব্যক্তিগত ছবিসহ নানা তথ্য শেয়ার করার হার বেড়েছে।অনলাইনে ভোক্তাদের কোন বিষয়ে বিস্তারিত জানাতে বলে ব্লগ, সরাসরি ভিডিও সম্প্রচার করতে বলে ইউটিউব এমনকি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোও শেয়ার করার কিছু আছে কী না, সে জিজ্ঞাসা নিয়ে সদা তত্পর।
ভোক্তারা এখন অনলাইনে বই, ছবি, চলচ্চিত্র, রেস্তোরাঁর খবর জানছেন এবং বিভিন্ন ফোরামে নিজেদের জড়িয়ে ফেলছেন। ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন অ্যাপ্লিকেশন এখন মানুষের কাছ থেকে অতিরিক্ত তথ্য আদায় করে নিচ্ছে।

‘কনজুমার রিসার্চ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা সংশ্লিষ্ট প্রবন্ধে গবেষক রাসেল জানিয়েছেন, মুখোমুখি আলোচনার চেয়ে অনলাইনের উন্মুক্ত দুনিয়ায় বেশি মাত্রায় তথ্য শেয়ার করেন ব্যবহারকারী যাতে তার ভুল ধরা পড়ে বেশি।