তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে এসিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিজির প্রধান নির্বাহী স্যালি পেরার সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসিস সভাপতি শামীম আহসান
এসিজির প্রধান নির্বাহী স্যালি পেরার সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসিস সভাপতি শামীম আহসান

বাংলাদেশকে তথ্য-প্রযুক্তি খাতে সহযোগিতার কথা জানিয়েছে সিলিকন ভ্যালির ব্যবসায়ীদের সংগঠন দ্য অ্যাসোসিয়েশন ফর করপোরেট গ্রোথ (এসিজি)।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান সম্প্রতি এসিজির প্রধান নির্বাহী স্যালি পেরার সঙ্গে প্রতিষ্ঠানটির ক্যালিফোর্নিয়ায় প্রধান কার্যালয়ে সাক্ষাৎ​ করেন। সেখানে বেসিস ও এসিজি সিলিকন ভ্যালির সদস্যদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দাবি করেছেন বেসিস সভাপতি।

শামীম আহসান জানিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-তে অংশগ্রহণের জন্য তিনি এসিজি সিলিকন ভ্যালির সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগ ও ব্যবসার আহ্বান জানানো হয়েছে। আগামীতে কোনো সুবিধাজনক সময়ে এসিজি প্রতিনিধিদল বাংলাদেশে আসতে পারে।

এসিজি (http://www.acgsv.org) Sসি-লেভেল করপোরেট নির্বাহী ও স্পন্সরদের সংগঠন যারা সিলিকন ভ্যালির ব্যাবসায় প্রসারে সহায়তা করে।