তথ্য-প্রযুক্তি ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

তরুণদের তথ্য প্রযুক্তিতে উত্সাহী করে তুলতে ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি) একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে।
‘ড্যাফোডিল জাপান আইটি অনলাইন কুইজ কনটেস্ট’ নামের এই কুইজের বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোনসহ ৩০০টি পুরস্কার। এ ছাড়াও বিজয়ীদের ড্যাফোডিল জাপান আইটি থেকে বিশেষ সনদপত্র দেওয়া হবে।
কম্পিউটার এবং আইটি প্রোগ্রামের শেষ বর্ষের ছাত্র-ছাত্রীসহ অন্যান্য বিষয়ে স্নাতকরা এই কুইজে অংশ নিতে পারবেন।
ডিজেআইটি মার্কেটিং অ্যান্ড কাউন্সেলিং ব্যবস্থাপক আকরাম জানান, তথ্য প্রযুক্তিকে সাধারণ জ্ঞান থাকলে ও স্নাতক পাশ যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতে মূলত অনলাইনে সবাইকে একযোগে তথ্য-প্রযুক্তি ভিত্তিক সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হবে।
৭ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে djit.ac/index.php/itquiz লিংকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। ২০ সেপ্টেম্বর পরীক্ষা হবে। পরীক্ষায় সেরা ৩০০ জন ২২ সেপ্টেম্বর পুরস্কার পাবেন।