তথ্য-প্রযুক্তি শিল্পে তাইওয়ানের সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের অন্যতম চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টার ও অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী হোন হাই মিলে দেশটিতে নতুন করে দশ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।তাইওয়ানের স্থানীয় একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রযুক্তি শিল্পে কাজের পরিধি বেড়ে যাওয়ার প্রতিষ্ঠান দুটি নতুন পাঁচ হাজার করে কর্মী নিয়োগ দেবে।তাইওয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা শিক্ষার্থীদের জন্য এখানে চাকরির সুযোগ রয়েছে এমন ধরনের বিজ্ঞাপনও দিয়েছে প্রতিষ্ঠান দুটি।তথ্য-প্রযুক্তি শিল্পে গবেষণা, উন্নয়ন, ই-কমার্স, রোবট তৈরি এবং পণ্যের ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি করছে প্রতিষ্ঠান দুটি।