তথ্য-প্রযুক্তিতে নারী প্রশিক্ষণার্থীদের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিয়েটিভ আইটির লোগো
ক্রিয়েটিভ আইটির লোগো

তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ১০০জন নারী প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ ও বৃত্তি দেওয়ার ঘোষণা করেছে ঢাকার তথ্য-প্রযুক্তিতে প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ক্রিয়েটিভ আইটি।

গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও আউটসোর্সিং বিষয়ে নারীদের প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। আবেদনের জন্য এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ৩১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

আগ্রহীরা ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন।সাইটটির ঠিকানা www.creativeit-inst.com