তথ্য-ফাঁস হওয়ার কথা স্বীকার করল ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছর ধরে প্রায় ৬০ লাখ ব্যবহারকারীর মুঠোফোন নম্বর, ইমেইলের মতো ব্যক্তিগত তথ্য সফটওয়্যার ত্রুটি বা বাগের কারণে প্রকাশ পেয়ে যাচ্ছিল বলেই সম্প্রতি স্বীকার করেছেফেসবুক কর্তৃপক্ষ।এ প্রসঙ্গে ২১ জুন ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১২ সাল থেকে বিশেষ একটা সফটওয়্যার ত্রুটির কারণে ফেসবুকের তথ্য ভাণ্ডার থেকে এসব তথ্য প্রকাশ হয়ে পড়ছিল। তবে এ ত্রুটি শনাক্ত করার পর দ্রুত তা ঠিক করা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ এ বাগটির কারণে অনুমতিবিহীন অনেক তথ্য ডাউনলোড করা সম্ভব হচ্ছিল। ফেসবুক থেকে তথ্য সংগ্রহের সময় মোবাইল ফোন, ইমেইল ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যগুলো ডাউনলোড করে নেওয়া সম্ভব ছিল। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ বাগটির কারণে কোনো ক্ষতির অভিযোগ পায়নি তারা। তবে এ ধরনের বাগের আক্রমণ যাতে আর না ঘটে সে লক্ষে ভবিষ্যতে আরও কাজ করবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ফেসবুক থেকে তথ্য প্রকাশিত হয়ে পড়ার ঘটনা এমন একটি সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা গোপনে ফেসবুক, গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মতো প্রতিষ্ঠান থেকে গোপনে তথ্য সংগ্রহ করার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে।