ফেসবুক কর্তৃপক্ষ তার গ্রাহকদের নাম ও যোগাযোগের তালিকাসহ বিস্তারিত তথ্য বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। একটি ওয়েব ব্রাউজার বাগ বা ভাইরাসের ব্যাপারে তদন্ত করতে গিয়ে এই বিক্রির ব্যাপারটি ধরা পড়ে। গ্রাহকদের বিস্তারিত তথ্য বেচাকেনার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে। এসব প্রতিষ্ঠান চড়া মূল্যে অন্য ব্যক্তিদের কাছে এসব তথ্য বিক্রি করে। ফেসবুকের গ্রাহকদের বিভিন্ন তথ্য ও যোগাযোগের তালিকা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় বিক্রি হচ্ছে, পত্রপত্রিকায় এমন খবর প্রকাশের পর ফেসবুক কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং এ ব্যাপারে তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে দেখে অনেক গ্রাহকের তথ্য ফাঁস হয়ে গেছে। যেসব প্রতিষ্ঠান গ্রাহকদের তথ্য বিক্রি করেছে, তাদের ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক। তবে যেসব প্রতিষ্ঠান এই তথ্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিল, সেসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি ফেসবুক। তবে এসব প্রতিষ্ঠান ১২টির বেশি নয়। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান