তথ্য ব্যবস্থাপনায় ওরাকল সফটওয়্যারের উন্নত সংস্করণ

তথ্য ব্যবস্থপনার জটিলতা দূর করে সহজ উপায়ে তা করার সমাধান দিচ্ছে ওরাকল। তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত গোল্ডেনগেট ১২সি সফটওয়্যারটির উন্নত সংস্করণ বাজারে এনেছে সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানটি।
ক্লাউড প্রযুক্তি কিংবা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত বিচ্ছিন্ন ডাটাও এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবস্থাপনা করা যাবে। এই সফটওয়্যার প্রতিষ্ঠানের ডাটা ব্যবস্থাপনা ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে, বতর্মান সময়ে ডাটা ব্যবস্থপনায় জটিলতা বাড়ছে। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও ডাটা ব্যবহারের জটিলতা বেড়েছে। বিগ ডাটা ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের জন্য অল্পসময়ে সফলতার সঙ্গে তথ্য ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে। গোল্ডেনগেট ১২সি এর উন্নত সংস্করণটি প্রতিষ্ঠানকে সেই সুবিধা দিতে পারে হাইব্রিড ক্লাউডে এবং যেকোন বিছিন্ন ডাটা ব্যবস্থাপনাকে সহজ করে দেবে এই সফটওয়্যার।
ওরাকলের গোল্ডেনগেট ১২সি ব্যবহারকারী প্রতিষ্ঠান ওভামের জেষ্ঠ্য এনালিস্ট সূর্য মুখার্জী বলেন ‘ওরাকলের সফটওয়্যারটি তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশল নির্ধারণে ভূমিকা রাখে। ক্লাউড, কাঠামোগত উৎস থেকেও ডাটা সমন্বয় করতে পারে সফটওয়্যারটি।’