তথ্য যাবে সরাসরি মস্তিষ্ক থেকে মস্তিষ্কে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগের পদ্ধতি নিয়ে কাজ করছেন স্নায়ুবিজ্ঞানী ও রোবট প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দল
মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগের পদ্ধতি নিয়ে কাজ করছেন স্নায়ুবিজ্ঞানী ও রোবট প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দল

ভাবা যায়! একজনের মাথায় কী চিন্তাভাবনা চলছে তা সরাসরি চলে যাবে অন্যের মাথায়। মানুষের মধ্যে ‘ব্রেইন টু ব্রেইন’ বা মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগের পদ্ধতি নিয়ে কাজ করছেন স্নায়ুবিজ্ঞানী ও রোবট প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
গবেষকেরা দাবি করেছেন, পাঁচ হাজার মাইল দূরে বসেও ইন্টারনেটের সাহায্যে মানুষের চিন্তাভাবনার তথ্য এক মস্তিষ্ক থেকে আরেক মস্তিষ্কে স্থানান্তর করতে পেরেছেন তাঁরা।
যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইসরায়েলের গবেষকেরা এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। গবেষণা-সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘পিএলওএস ওয়ান’ সাময়িকীতে।
গবেষণা নিবন্ধের সহলেখক অ্যালভেরো পাসকল এ প্রসঙ্গে বলেন, মস্তিষ্কের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ পদ্ধতি কাজ করে কি না তা দেখতে চেয়েছিলেন তাঁরা। একজনের মস্তিষ্কের কার্যক্রম পরিমাপ করে তা অন্যজরে মস্তিষ্কে পৌঁছে দেওয়ার এই প্রক্রিয়া সফল হয়েছে। গবেষকেরা ইইজি ব্যবহার করে মানুষের মস্তিষ্ক তরঙ্গ পরিমাপ করেন এবং কম্পিউটার কোড হিসেবে তা রূপান্তর করে অন্য প্রান্তে থাকা আরেকজনের মাথায় সে বার্তা পৌঁছে দেন।