
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩২
সঠিক প্রশ্নোত্তর অংশ-২২
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৯
২৭. কোনটির মাধ্যমে বিপুলভাবে কৃষি উৎপাদন সম্ভব হয়েছে?
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. জমি চাষ
গ. উন্নত জাত ঘ. রাসায়নিক সার
উত্তর: ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
২৮. কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে কোনটি ব্যবহারের ফলে?
ক. উন্নত যন্ত্র খ. রাসায়নিক সার
গ. কীটনাশক ঘ. জৈব প্রযুক্তি
উত্তর: ঘ. জৈব প্রযুক্তি
২৯. সিএফসি গ্যাস নির্গত হয় কোনটি থেকে?
ক. রেফ্রিজারেটর খ. টেলিভিশন
গ. কম্পিউটার ঘ. দেয়াল ঘড়ি
উত্তর: ক. রেফ্রিজারেটর।
অধ্যায়-১০
১. তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝায়?
ক. তথ্য সংগ্রহ খ. তথ্যের প্রক্রিয়া করা
গ. তথ্য প্রেরণ করা
ঘ. তথ্য সংগ্রহ ও তথ্যের প্রক্রিয়া করা
উত্তর: ঘ. তথ্য সংগ্রহ ও তথ্যের প্রক্রিয়া করা
২. তুমি তথ্যপ্রযুক্তির ব্যাপারে কোন কাজটিকে সবচেয়ে সঠিক মনে কর?
ক. তথ্য প্রেরণ করা খ. তথ্য প্রচার করা
গ. তথ্য ধারণ করা ঘ. তথ্য ধারণ ও প্রেরণ করা
উত্তর: ঘ. তথ্য ধারণ ও প্রেরণ করা
৩. একজন ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হলে তা নির্ণয়ে কোনটি প্রয়োজন?
ক. তথ্য প্রেরণ খ. তথ্য সংগ্রহ
গ. ল্যাকটোমিটার ঘ. ব্যারোমিটার
উত্তর: খ. তথ্য সংগ্রহ
৪. বর্তমানে যে দ্রুত জ্ঞানের বিস্তার ঘটছে, তাতে প্রতি ১০ বছরে বিশ্বের জ্ঞান কয় গুণ হচ্ছে?
ক. দ্বিগুণ খ. তিন গুণ গ. চার গুণ ঘ. আট গুণ
উত্তর: ক. দ্বিগুণ
৫. ছাপাখানার উদ্ভাবনের ফলে কোন প্রযুক্তির অগ্রগতি সাধিত হয়েছিল?
ক. যোগাযোগপ্রযুক্তি খ. শিক্ষাপ্রযুক্তি
গ. তথ্যপ্রযুক্তি ঘ. চিকিৎসাপ্রযুক্তি
উত্তর: গ. তথ্যপ্রযুক্তি
৬. যেকোনো দেশের সাহিত্য, শিল্পকলা ইত্যাদি সম্পর্কে জানা যায় কিসের মাধ্যমে?
ক. কম্পিউটার খ. রেডিও
গ. তথ্যপ্রযুক্তি ঘ. বিজ্ঞান
উত্তর: গ. তথ্যপ্রযুক্তি।
৭. কোন কাজের জন্য কম্পিউটার বহুল ব্যবহূত হয়?
ক. ছবি দেখা, গান শোনা, গেমস খেলা
খ. জমি চাষ, ধানমাড়াই, ফসল বোনা
গ. তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ
ঘ. ক্রিকেট খেলা দেখা, ফুটবল খেলা দেখা
উত্তর: গ. তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ
৮. কম্পিউটারের মূল অংশ কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: খ. তিনটি
৯. CPU-এর পূর্ণ অর্থ কোনটি?
ক. Centre Programme Unit
খ. Centre Processing Unit
গ. Centre Programme Unit
ঘ. Central Processing Unit.
উত্তর: ঘ. Central Processing Unit.
১০. তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নততর তথ্য প্রাপ্তিকে কী বলা হয়?
ক. ইনপুট খ. আউটপুট গ. ডিভাইস ঘ. তথ্যবিপ্লব
উত্তর: খ. আউটপুট।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল