তথ্য সংরক্ষণআইন না মানায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেটা প্রটেকশন অ্যাক্ট বা তথ্য সংরক্ষণ আইন ভঙ্গ করে যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিল সম্প্রতি বড় অঙ্কের জরিমানার মুখে পড়ে। কাউন্টি কাউন্সিল একটি শিশুর যৌন হয়রানির ও শিশু যত্নের বিস্তারিত বিবরণ দিয়ে দুটি ফ্যাক্স পাঠিয়েছিল। কিন্তু ফ্যাক্স দুটি পড়ে ভুল লোকের হাতে। এ ঘটনায় ওই কাউন্সিলকে ৬০ হাজার পাউন্ড জরিমানা করে তথ্য কমিশনার। তথ্য কমিশনার ক্রিস্টোফার গ্রাহাম বলেন, এই জরিমানা করার ঘটনা ব্যক্তিগত তথ্য নিয়ে যারা কাজ করে, তাদের জন্য একটি সতর্কবার্তা। কাউন্সিলকে এক লাখ পাউন্ড জরিমানা করা উচিত ছিল। কেননা তাদের অপরাধ খুবই গুরুতর। একটি শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনা খুবই স্পর্শকাতর। কিন্তু কেবল ছয় হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। হার্টফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিল গত জুনে তথ্য সংরক্ষণ আইন ভঙ্গ করে। কাউন্সিল শিশুর যৌন হয়রানির বিবরণ দিয়ে প্রথম ফ্যাক্সটি ওয়াটফোর্ড কাউন্টি কোর্টের উদ্দেশে পাঠিয়েছিল। কিন্তু ভুলক্রমে তা পৌঁছে যায় একজন ব্যারিস্টারের হাতে। এ ঘটনার ১৩ দিন পর কাউন্সিলের একজন সদস্যের উদ্দেশে তিন শিশুর সেবার বিবরণ দিয়ে অপর ফ্যাক্সটি পাঠানো হয়। সেটাও ভুল লোকের হাতে পড়ে। তথ্য কমিশনারের অফিস জানায়, হার্টফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিল প্রথমবার তথ্য সংরক্ষণ আইন ভঙ্গ করার পর যথাযথ পদক্ষেপ নেয়নি। তাই দ্বিতীয়বার আইন ভঙ্গের ঘটনা ঘটেছে। হার্টফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিলও নিজেদের দোষ স্বীকার করে জরিমানা দিয়েছে। কাউন্টির একজন মুখপাত্র বলেন, ‘এ ধরনের ভুলের জন্য আমরা খুবই দুঃখিত। এটা আমাদের জন্য একটি বড় শিক্ষাও। আমরা এরপর থেকে এ ব্যাপারে সতর্ক থাকব।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান