তথ্য সত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল গেটস তাঁর স্কুলে আসনবিন্যাসের প্রোগ্রাম কোড পরিবর্তন করে দিয়েছিলেন, যেন তিনি অধিক সংখ্যক মেয়ের সঙ্গে বসার সুযোগ পান!
মারিয়া ক্যারিকে স্কুলে সবাই ডাকত মিরেইজ (মরীচিকা) নামে। কারণ, খুব কম সময়ই তাকে স্কুলে দেখা যেত।
পিটার প্যান চরিত্রের নির্মাতা জে এম ব্যারি চরিত্রটির স্বত্বাধিকার লিখে দিয়েছেন একটি শিশু হাসপাতালের নামে, যেন তারা আজীবন এর রয়্যালিটি বা সম্মানী ভোগ করতে পারে।
হ্যারি পটার সিরিজে শিক্ষার্থী হিসেবে অভিনয় করা সবচেয়ে বয়স্ক অভিনেত্রীর নাম শিরলে হেন্ডারসন। তাঁর বয়স ৪৫, অথচ অভিনয় করেছেন ১১ বছর বয়সী কিশোরীর চরিত্রে!
১৮৯৪ সালে একজন ধর্মযাজক চার বছর বয়সী এক বালককে পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন। বালকের নাম অ্যাডলফ হিটলার!
তথ্যসূত্র: সেলিব্রেটি ফ্যাক্টস