তথ্য সত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাদুশিল্পী ডেভিড কপারফিল্ড একবার জাদুর কারসাজি ব্যবহার করে ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। সব কটি পকেট ছিনতাইকারীদের কাছে খালি দেখালেও সে সময় তাঁর কাছে মুঠোফোন, পাসপোর্ট, মানিব্যাগ—সবই ছিল!

অভিনেতা ক্রিশ্চিয়ান বেলের মা সার্কাস দলের একজন জোকার ছিলেন।

শতকরা ৭ ভাগ মার্কিন নাগরিকের ধারণা, এলভিস প্রিসলি এখনো বেঁচে আছেন!

‘স্মুথ ক্রিমিনাল’ গানে হেলে পড়ার অংশটি নাচার জন্য মাইকেল জ্যাকসন বিশেষ ধরনের জুতা ব্যবহার করতেন।

অভিনেতা টম হ্যাংকস প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দূরসম্পর্কের আত্মীয় হন।