তথ্য সত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য সত্য
তথ্য সত্য

আলফ্রেড হিচককের বিখ্যাত চলচ্চিত্র দ্য বার্ডস-এর শেষে পর্দায় ‘দি এন্ড’ লেখা ওঠে না। কারণ, হিচকক দর্শকের কাছে ছবিটি অসমাপ্ত রাখতে চেয়েছিলেন।
দ্য হবিট ছবিটি নির্মাণের সময় ছবির ক্রুরা কফি পান করেই প্রায় তিন লাখ ৮০ হাজার ডলার খরচ করেছেন!
অ্যাভেঞ্জার্স ছবিতে হকআই চরিত্রে অভিনয়ের জন্য জেরেমি রেনার অলিম্পিকজয়ী তিরন্দাজদের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন।
টাইটানিক ছবিতে নায়ক জ্যাক নায়িকা রোজের যে ছবিটি আঁকে, আদতে সেটি পরিচালক জেমস ক্যামেরনের আঁকা! এমনকি ছবিতে জ্যাকের স্কেচবুকের সব কটি ছবিই পরিচালক নিজে এঁকেছেন।
টপ গান ছবিটি বিমানবাহিনীতে যোগদানের ক্ষেত্রে এতটাই অনুপ্রেরণাদায়ক ছিল যে সে দেশের বিমানবাহিনী সিনেমা হলের পাশেই ‘নিয়োগ’ বুথ খুলে বসেছিল!
সূত্র: আইএমডিবি