তথ্য সত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল জ্যাকসন স্পাইডারম্যান
মাইকেল জ্যাকসন স্পাইডারম্যান

মাইকেল জ্যাকসন স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করতে এতটাই আগ্রহী ছিলেন যে ১৯৯০ সালে তিনি মারভেল কমিকসের এই চরিত্রটির স্বত্ব কিনে নিতে চেয়েছিলেন।

.
.

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে শুরুতে জিম ক্যারিকে নেওয়া হয়েছিল। কিন্তু ব্রুস অলমাইটি ছবির জন্য তিনি জ্যাক স্প্যারোর চরিত্র ফিরিয়ে দিয়েছিলেন।
১৯৩৯ সালে নির্মিত গন উইথ দ্য উইন্ড ছবির স্কারলেট ও’হারা চরিত্রের জন্য এক হাজার ৪০০ নারীর অডিশন নেওয়া হয়েছিল।
১২ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত রবার্ট প্যাটিনসনের বোনেরা তাঁকে মেয়ে সাজিয়ে রাখতেন এবং অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ক্লডিয়া নামে পরিচয় করিয়ে দিতেন।
ভেন ডিসেল আর অ্যাশটন কুচার— দুজনেরই যমজ ভাই রয়েছে।
সূত্র: আইএমডিবি