তথ্য সত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন হুর ছবিতে ঘোড়দৌড়ের একটি দৃশ্যের চিত্রায়ণের সময় ঘোড়ার খুরের আঘাতে একটি মূল্যবান ক্যামেরা চুরমার হয়ে গিয়েছিল। ভাঙা ক্যামেরা থেকেই পরের দৃশ্যটির ফুটেজ উদ্ধার করা হয়।
নাসার একটি মহাকাশ স্টেশনে সো আই ম্যারিড অ্যান এক্স মার্ডারার ছবিটি রাখা আছে। মহাকাশচারীরা অবসর সময়ে এই ছবি দেখেন।
প্রায় ২০ বছর অডিশন ছাড়াই বিভিন্ন ছবিতে সুযোগ পেলেও মারলন ব্রান্ডোকে গডফাদার ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিতে হয়েছিল।
জস ছবিতে ব্যবহূত যান্ত্রিক হাঙরটির নাম রাখা হয়েছিল ব্রুস, যা মূলত ছবির পরিচালক স্টিভেন স্পিলবার্গের ব্যক্তিগত আইনজীবীর নাম।
জ্যাঙ্গো আনচেইনড ছবিতে জেমি ফক্স তাঁর পোষা ঘোড়া ব্যবহার করেছেন। ঘোড়াটির নাম চিতা।
সূত্র: আইএমডিবি