তথ্য সত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাভাটার ছবির প্রতিটি ফ্রেম (১-২৪ সেকেন্ড) ‘রেন্ডার’ হতে ৪৭ ঘণ্টা সময় লেগেছিল।
ওয়ার অব দ্য ওয়ার্ল্ডই প্রথম চলচ্চিত্র, যে ছবিতে সত্যিকার এমওয়ান অ্যাব্রামস ট্যাংক ব্যবহার করা হয়েছে।
ফাস্ট ফাইভ ছবিতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের দৃশ্যে কোনো স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হয়নি। ট্রাকের আঘাতে সত্যিই ট্রেনটি দুমড়েমুচড়ে গিয়েছিল।
ইনসেপশন ছবির মূল চরিত্রে ব্র্যাড পিট ও উইল স্মিথকে প্রস্তাব করা হয়েছিল। দুজনই চরিত্রটি ফিরিয়ে দিয়েছিলেন।
দি এক্সোরসিস্ট অস্কার মনোনয়ন পাওয়া প্রথম ভৌতিক ছবি।
সূত্র: আইএমডিবি ফ্যাক্টস