তথ্য সত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপ্টেন আমেরিক
ক্যাপ্টেন আমেরিক

ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার ছবির কিছু কিছু দৃশ্যে ক্রিস ইভানস এবং স্কারলেট জোহানসন নিজেদের সংলাপ নিজেরাই লিখেছেন।
অ্যামেজিং স্পাইডারম্যান টু ছবিতে ভিলেনরূপী ডেইন ডিহানের মেকআপ নিতে সময় লেগেছিল পাক্কা সাড়ে তিন ঘণ্টা। এমনকি তাঁর ৫০ পাউন্ড ওজনের কস্টিউম পরতেও সময় লেগেছে এক ঘণ্টা!
চিত্রশিল্পী কারবি স্যাটলারের আঁকা ‘আই অ্যাম ক্রো’ থেকে অনুপ্রাণিত হয়ে দ্য লং রেঞ্জার ছবিতে জনি ডেপকে সাজানো হয়েছিল।
গডজিলা (২০১৪) ছবিটির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজের একটি ৪০০ ফুট দৈর্ঘ্যের ‘রেপ্লিকা’ তৈরি করা হয়েছিল।
সূত্র: আইএমডিবি ফ্যাক্টস