তথ্য সত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


প্রতিটি ম্যাচে ওয়েইন রুনিকে গড়ে ১১.৮২ কিলোমিটার দৌড়াতে হয়, যে সময় গড়ে ৯০ বার তিনি বলে পা ছোঁয়ানোর সুযোগ পান।

ছোটবেলায় ক্রিস্টিয়ানো রোনালদোর বন্ধুরা তাঁকে দুটি নামে ডাকত—ক্রাই-বেবি (কান্নাশিশু) ও লিটল বি (ছোট্ট মৌমাছি)। ক্রাই-বেবি নামের কারণ, খেলার মাঠে রোনালদোকে প্রায়ই কাঁদতে দেখা যেত। মাঠে দ্রুতগতিতে ছুটতেন বলে তাঁর আরেক নাম লিটল বি।
নেইমার টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পাওয়া একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার।
গোল উদ্যাপনের সময় লিওনেল মেসিকে বেশির ভাগ সময় শান্ত ভঙ্গিতে আকাশের দিকে আঙুল তুলতে দেখা যায়। এর কারণ, মেসি তাঁর গোলগুলো প্রয়াত প্রিয় দাদিকে উৎসর্গ করতে চান।
সূত্র: দ্য ফ্যাক্ট সাইট, যুক্তরাষ্ট্র
