তথ্য সত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচার দৈর্ঘ্য দুই কিলোমিটার। দিনে তিনবার বদলানো হয় এই গালিচা।

উৎসবটি আদতে শুরু হয়েছিল ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সাত বছরের বিরতি শেষে ১৯৪৬ সালে আয়োজিত হয় প্রথম কান চলচ্চিত্র উৎসব।

২০১২ সালে কান চলচ্চিত্র উৎসব কভার করতে যান তিন হাজার ৭৬৭ জন সাংবাদিক। বলা হয়, অলিম্পিকের পরে এত সাংবাদিকের সমাগম ঘটে কেবল এই উৎসবেই।

১৯৪৮ ও ১৯৫০ সালে কান চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়নি।