তথ্য সুরক্ষায় অ্যামাজনে আস্থা বেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট ব্যবহারে সক্রিয় মানেই নিজের তথ্য কোথাও না কোথাও থেকে যাওয়া। স্বীকৃত অনেক প্রতিষ্ঠানের কাছেই গুরুত্বপূর্ণ তথ্য বা ডেটা জমা রাখার সুবিধা রয়েছে। বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা যুক্তরাষ্ট্রে গত ৮ থেকে ১২ জুন পর্যন্ত এক জরিপ চালায়, গ্রাহকেরা তথ্য সুরক্ষায় কোন মাধ্যমকে বেশি বিশ্বস্ত মনে করেন তা নিয়ে। জরিপে অংশ নেন ২ হাজার ২০০ জন। এর ৬৯ শতাংশই মত দিয়েছেন অ্যামাজনে তথ্য রাখার ব্যাপারে।
ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিশ্বস্ত মাধ্যম
৬৯% অ্যামাজন
৬৬% নিজ মুঠোফোন
৬৫% গুগল
৬০% অ্যাপল
৪৯% ফেসবুক
৩৪% টুইটার
সূত্র: বিজনেস ইনসাইডার