তথ্যকল্যাণীদের জন্য প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের তথ্যকল্যাণীদের জন্য আপনজন সার্ভিস প্রদানের বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩-৪ অক্টোবর গাইবান্ধা জেলায় ও ৫-৬ অক্টোবর ময়মনসিংহ জেলায় আপনজন সার্ভিস বিষয়ে দুটি প্রশিক্ষণ আয়োজিত হয়েছে। মোবাইল ফোনে গর্ভবর্তী মায়েদের অথবা নবজাতকের মায়েদের স্বাস্থ্য তথ্যসেবা নিশ্চিত করতে ডি.নেটের উদ্যোগ আপনজন মোবাইল স্বাস্থ্য তথ্যসেবা পরিচালিত হচ্ছে। গাইবান্ধায় অনুষ্ঠিত প্রশিক্ষণে রংপুর ও রাজশাহী বিভাগের ১৩ জন তথ্যকল্যাণী অংশ নেবেন। ময়মনসিংহে আয়োজিত প্রশিক্ষণটিতে বৃহত্তর ময়মনসিংহের ১৪ জন তথ্যকল্যাণী অংশ নেন। কর্মশালায় তথ্যকল্যাণীদের স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় শেখানো হয়। —বিজ্ঞপ্তি