তথ্যধারণ প্রযুক্তির প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্পপরিসরে নিরাপদে বেশি তথ্য সংরক্ষণের প্রযুক্তি নিয়ে কাজ করছে কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতাপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল (ডব্লিউডি)। এই প্রতিষ্ঠানের হার্ডডিস্ক প্রযুক্তির সঙ্গে বাংলাদেশে হার্ডডিস্ক বিপণনে জড়িতদের পরিচিত করতে সম্প্রতি খুলনা ও কুষ্টিয়ায় হয়ে গেল ‘ডব্লিউডি পাঠশালা’ নামে এক প্রশিক্ষণ কর্মশালা। কম্পিউটার সোর্স আয়োজিত এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ডব্লিউডি ভারত (পূর্বাঞ্চল), বাংলাদেশ ও নেপাল অঞ্চলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অসিম কুমার বসু। কর্মশালা পরিচালনা করেন কম্পিউটার সোর্সের কৌশলগত ব্যবসায় বিভাগের প্রধান মেহেদী জামান।
—বিজ্ঞপ্তি