তথ্যপ্রবাহের গতি দ্রুততর করবে আইবিএম চিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)-এর গবেষকেরা নতুন পদ্ধতির একটি কম্পিউটার চিপ নির্মাণ করেছেন যা সার্ভার ও কম্পিউটারের অ্যাপ্লিকেশনে আরও দ্রুতগতি আনবে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। আইবিএমের গবেষকেরা জানিয়েছেন, নতুন চিপে বৈদ্যুতিক তরঙ্গের পরিবর্তে আলোক তরঙ্গ ব্যবহার করছেন তাঁরা। এ পদ্ধতিতে আলোর গতিতে প্রচুর তথ্য স্থানান্তর করা যাবে। এ চিপ ব্যবহারের ফলে ইন্টারনেট অ্যাপ্লিকেশন চলবে দ্রুতগতিতে।গবেষকেরা জানিয়েছেন, আইবিএমের তৈরি নতুন এ চিপ হবে যথেষ্ট সাশ্রয়ী।আইবিএমের নতুন এ চিপ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ইলেকট্রন ডিভাইসেস-এর এক সভায়।