তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে গত শুক্রবার ঢাকায় একটি মত বিনিময় সভার আয়োজন করে প্রযুক্তিতে বাংলাদেশ।কীভাবে নতুন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান শুরু করে সেটিকে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় এই সভায়। বক্তাদের আলোচনায় উঠে আসে নতুন প্রতিষ্ঠানের নামকরণ, নিবন্ধন, বিনিয়োগ, আয়ের উৎস, ব্যাংকে লেনদেনসহ নানা বিষয়। নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপারে জোর দেন আলোচকেরা।সভায় প্রযুক্তিতে বাংলাদেশের সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকর জানান নতুন প্রযুক্তি উদ্যোক্তাদের সহায়তা করতে নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে।সভায়সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, দি ওয়েব ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি