তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের বিকাশের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী ও শিল্পপতিদের অন্যতম বড় সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের বিকাশের ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। ডিসিসিআই বলেছে, সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এবং মোট দেশজ আয়ের (জিডিপি) প্রবৃদ্ধি দুই অঙ্কে উন্নীত করতে হলে টেলিযোগাযোগ ও আইটি খাতের ওপর গুরুত্ব দিতে হবে।গতকাল রোববার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গত ২৩ মার্চ ‘ডিসিসিআই ডিজিটাল বাংলাদেশ: যোগাযোগ ও অর্থনীতির প্রবৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের ফলাফল জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের টেলিযোগাযোগ ও আইটি খাতের উন্নয়নে কার্যকর নীতিমালা প্রণয়নের তাগিদ দেওয়া হয়।সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম। এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, সহসভাপতি নাসির হোসেন, পরিচালক হোসেন এ শিকদার, ওয়াকার আহমেদ চৌধুরী, আবু হুরায়রা, আবসার করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়, অথচ মোবাইল ফোন কোম্পানির লাইসেন্স নবায়ন ফি বিশাল অঙ্কের ধার্য করা হচ্ছে। এতে দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, যাতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়।আসিফ ইব্রাহীম বলেন, দেশে সঠিক নীতিমালা না থাকায় কলসেন্টার ব্যবসার উন্নয়ন হয়নি। তিনি পিপিপি প্রকল্প বাস্তবায়নের চিত্রে হতাশা ব্যক্ত করেন। —নিজস্ব প্রতিবেদক