তথ্যপ্রযুক্তি খাতে পেশা নিয়ে সেমিনার
‘তথ্যপ্রযুক্তিতে পেশা উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনার গতকাল শনিবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে। এতে ডিআইইউয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আক্তার হোসেন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন সবার মধ্যে মিশে গেছে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এর বাস্তবায়নে কাজ চলবে।’সেমিনারে প্রযুক্তি বাংলাদেশের সভাপতি সুফি ফারুক বলেন, প্রতি চার বছর পর পর বদলে যাচ্ছে পেশা জগৎ। তাই আজই ঠিক করে নিতে হবে নিজের ভবিষ্যৎ পেশা। প্রাণন লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম বলেন, আইসিটি খাতে কাজ করার পরিকল্পনা করলে পড়ালেখার পাশাপাশিই তা শুরু করা উচিত।সেমিনারটির আয়োজন করে প্রযুক্তিতে বাংলাদেশের ডিআইইউ শাখা। সেমিনারের শেষে সৈয়দ আক্তার হোসেনকে উপদেষ্টা, মো. তুহিন হোসেনকে আহ্বায়ক ও নাঈম হোসেন খানকে সদস্যসচিব করে প্রযুক্তিতে বাংলাদেশের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ইউনিটের ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। —বিজ্ঞপ্তি