তথ্যপ্রযুক্তি জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও অবাধ তথ্যপ্রবাহ, দারিদ্র্য দূরীকরণ ও জনগণের ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার হিসেবে গণ্য হচ্ছে। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনে তথ্যবিপ্লবের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার আইসিটি বিভাগকে মন্ত্রণালয়ে উন্নীত করে এ খাতের প্রতি গুরুত্বারোপ করেছে। গত শনিবার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে উপজেলা ই-সার্ভিস এবং আইসিটি স্কিল অ্যান্ড টিচার্স লিড কনটেন্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আইসিটিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন আইসিটিসচিব নজরুল ইসলাম খান, বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসসহ অনেকে। —বিজ্ঞপ্তি