তথ্যপ্রযুক্তি পত্রিকায় প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তিবিষয়ক পত্রিকা মাসিক কমপিউটার বিচিত্রা বিনা মূল্যে কম্পিউটার ও প্রযুক্তি সাংবাদিকতার প্রশিক্ষণ দেবে। শিক্ষানবিশ হিসেবে ছয় মাস থেকে এক বছরের জন্য প্রশিক্ষণ গ্রহণ করা যাবে। এ সময়ে সরেজমিন প্রতিবেদন সংগ্রহ ও প্রস্তুত, কম্পিউটার কম্পোজ, প্রুফ, সম্পাদনাসহ কোয়ার্ক এক্সপ্রেস, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি কাজ হাতে-কলমে শেখানো হবে। আগ্রহী ব্যক্তিরা প্রশিক্ষণকালীন যাতায়াত ও সম্মানী পাবেন। এ কর্মসূচিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। —বিজ্ঞপ্তি