তথ্যপ্রযুক্তি পাঠশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তি ও ভবিষ্যৎ’ শিরোনামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি পাঠশালা আয়োজন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইটিডিএফ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি মাহবুব জামান ও জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে। এতে সারা দেশের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। পাঠশালা পরিচালনা করেন আইটিডিএফের সভাপতি আরিফুল হাসান। আইটিডিএফ সারা দেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রসারে এ কাজ করছে। —বিজ্ঞপ্তি