তথ্যপ্রযুক্তি বোঝার একটি বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনফরমেশন টেকনোলজি (আইটি)\ লেখক: মো. রফিকুল ইসলাম\ দাম: ৩৫০ টাকা\ পৃষ্ঠা: ৪৮০\ প্রকাশক: বিজ্ঞান একাডেমী, ঢাকা\তথ্যপ্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে পৃথিবী। প্রযুক্তির সহায়তায় সব ধরনের কাজই হাতের মুঠোয় চলে আসছে। আনন্দ আর বিনোদনের মাধ্যম হিসেবে যেমন তথ্যপ্রযুক্তি ব্যবহূত হচ্ছে তেমনি দৈনন্দিন কাজগুলোকেও করে তুলছে আরও সহজ। তাই এখন এগিয়ে যাওয়া এবং সবকিছুর মধ্যেই জড়িয়ে আছে প্রযুক্তি। শেখার প্রয়োজনীয়তাও বাড়ছে। প্রযুক্তিপ্রেমী এবং নতুনদের জন্য বিজ্ঞান একাডেমী থেকে প্রকাশিত হয়েছে ইনফরমেশন টেকনোলজি নামের একটি বই। বাংলা একাডেমির অমর একুশেগ্রন্থমেলা ২০১০-এ প্রকাশিত বইটির লেখক মো. রফিকুল ইসলাম। দুই খণ্ডে প্রকাশিত এ বইয়ের একটিতে ২৫টি অধ্যায়ে কম্পিউটার সিস্টেম, অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম সফটওয়্যার, ডেটাবেস, ওয়ার্ড প্রসেসর, ডেস্কটপ পাবলিশিং, কম্পিউটার নেটওয়ার্কিং, ইন্টারনেট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, তথ্যপ্রযুক্তির প্রয়োগসহ নানা বিষয়ে রয়েছে বিস্তারিত ব্যাখ্যা। প্রতিটি অধ্যায়ে রয়েছে বিষয় অনুযায়ী ছবি এবং চিত্রের সাহায্যে পরিচিতি। প্রযুক্তির কোন মাধ্যমের কী কাজ এবং কীভাবে তা করা যাবে, এসব বিষয় জানা যাবে এ বই থেকে। প্রযুক্তি নিয়ে শিখতে কিংবা জানতে চান অথবা আগ্রহী ব্যক্তিরা এ বই থেকে তথ্যপ্রযুক্তির নানা বিষয় সহজে জানতে পারবেন। তথ্যপ্রযুক্তি শিক্ষার জন্যও বিশেষ সহযোগিতা করবে বইটি। —নুরুন্নবী চৌধুরী