তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও স্তন ক্যানসার চিকিৎসাসেবায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগে ও এভারেস্ট একাডেমির সহযোগিতায় দুই পর্বের সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে। ৬ ও ৭ সেপ্টেম্বর এই র‌্যালির প্রথম পর্ব পিরোজপুর থেকে বাগেরহাট এবং দ্বিতীয় পর্ব হবে বাগেরহাট থেকে ষাটগম্বুজ পর্যন্ত। র‌্যালির নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। যোগাযোগ: [email protected] —বিজ্ঞপ্তি