তথ্যপ্রযুক্তি শিল্প উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে বেসিসের প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।সম্প্রতি বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ প্রস্তাবগুলো তুলে ধরে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা, ই-কমার্স ট্রান্সজেকশন নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিস্তর অথেন্টিকেশন ব্যবস্থা চালু করা, সফটওয়্যার আমদানি ও রপ্তানির পদ্ধতি সহজীকরণ এবং অ্যাপ ও অনলাইন বিজ্ঞাপনের জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমতি। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান ও সাবেক মহাসচিব শোয়েব আহমেদ। —বিজ্ঞপ্তি