তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাওয়ার উৎসব
‘গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ব্যাপারে আগ্রহী করে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। এ উৎসব দেশকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিতে সহায়তা করবে।’ গতকাল রোববার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে এ কথা বলেন পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম।গতকাল পিরোজপুর ছাড়াও খুলনা, নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামের উলিপুরে ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠান-গুলোকে গ্রামীণ-ফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোর পক্ষ থেকে দেওয়া হয় শুভেচ্ছা উপহার।আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট।উৎসবগুলোতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো ও গ্রামীণফোনের সচেতনতামূলক তিনটি ভিডিওচিত্র দেখানো হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: সকালে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের মাঠে কলেজের অধ্যক্ষ মো. শফিউল্লাহ সরদার অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার (খুলনা) অমিত চন্দ্র দাস, প্রথম আলোর সিনিয়র সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়া, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান।প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ মো. শফিউল্লাহ সরদার বলেন, তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে।এ কে এম জাকারিয়া বলেন, ‘আমরা চাই তরুণেরা জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক। সে জন্য আমরা প্রতিবছর গণিত উৎসব ও ভাষা প্রতিযোগ আয়োজন এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করে থাকি।’খুলনার উৎসবে আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী হয় বিএল কলেজের একাদশ শ্রেণীর (বিজ্ঞান) ছাত্র মুকিত আজাদ খান।নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ হাইস্কুল মাঠে গতকাল ইন্টারনেট উৎসবে মেতে উঠেছিল ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী।সকালে নারায়ণগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক কমল কান্তি সাহা অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, শিক্ষানুরাগী কাশেম জামাল, গ্রামীণফোনের নারায়ণগঞ্জ এরিয়া ম্যানেজার আব্দুহ সূফী, প্রধান শিক্ষক কমল কান্তি সাহা ও প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর।নারায়ণগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক কমল কান্তি সাহা বলেন, ‘এখন ইন্টারনেট ছাড়া এক কদমও চলা যায় না। গ্রামীণফোন ও প্রথম আলো নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে আমরা উৎসাহিত বোধ করছি।’গ্রামীণফোনের নারায়ণগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুহ সূফী বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে একটি নতুন প্রজন্ম গড়ে উঠছে। তাদের পাশে আমরা আছি।’জাহীদ রেজা নূর বলেন, ‘নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের মধ্য থেকেই কেউ একদিন হয়তো মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য ওয়েবসাইট তৈরি করবে, আমরা সেই আশায় থাকব।’১৯২৬ সালের ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ হাইস্কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। ওই সংবর্ধনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষণ দিয়েছিলেন তার একাংশ পাঠ করে শোনান নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি আহসান সাদিক। উৎসবে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুর রহমান খান হিমেল আই-জিনিয়াস নির্বাচিত হয়।পিরোজপুর: সকালে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার (বরিশাল) শেখ বরকত উল্লাহ ও প্রথম আলোর প্রতিনিধি আরিফ মোস্তফা। উৎসবে শপথবাক্য পাঠ করান ঢাকা বন্ধুসভার সদস্য মোস্তাফিজুর রহমান। উৎসবে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়ালিউল ইসলাম সান আই-জিনিয়াস নির্বাচিত হয়।উৎসব শেষে পিরোজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী নওশাবা অহনা বলল, ‘ইন্টারনেটের মন্দ দিক বর্জন করে আমাদের ভালো দিক গ্রহণ করতে হবে।’উলিপুর: উৎসবের শুরুতে ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠান উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল কাদের অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উলিপুর বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন।পরে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শপথবাক্য পাঠ করান উলিপুর বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, অধ্যক্ষ আবদুল কাদের, গ্রামীণফোনের বগুড়ার এরিয়া ম্যানেজার আশফাকুজ্জামান চৌধুরী ও প্রথম আলোর উলিপুর প্রতিনিধি মঞ্জুরুল হান্নান।উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি নিজেও চেষ্টা করছি তথ্যপ্রযুক্তির আলোকে উলিপুর উপজেলাকে বদলে দিতে।’উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্র আমিনুল ইসলাম।১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী উৎসবে যোগ দেয়।গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। উৎসবে সার্বিক সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।