তথ্যপ্রযুক্তিতে ড্যাফোডিল ফাউন্ডেশনের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) ড্যাফোডিল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ‘স্কলারশিপ ফর ইয়ুথ’ নামে একটি প্রশিক্ষণ প্রকল্প ঘোষণা করছে। ওই প্রকল্পের আওতায় দেশের শিক্ষিত বেকার যুব সমাজকে বৃত্তির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর আওতায় রয়েছে টু-ডি অ্যানিমেশন, সিএমএস (জুমলা, ওয়ার্ডপ্রেস), অটোক্যাড, গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং, মোবাইল ফোন সার্ভিসিং ইত্যাদি। বিস্তারিত জানা যাবে www.dipti.com.bd ঠিকানায়। —বিজ্ঞপ্তি