তথ্যপ্রযুক্তিতে বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) ড্যাফোডিল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় তথ্যপ্রযুক্তি বৃত্তি ঘোষণা করেছে। প্রশিক্ষণমূলক এ বৃত্তির আওতায় দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে চাকরির উপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ্য জনশক্তি পরিণত করা হবে। এতে ওয়েব ডিজাইন, সিএমএস (জুমলা, ওয়ার্ডপ্রেস), অটোক্যাড, গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং, ল্যাপটপ মেরামত, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং কোর্সে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর প্রায় ৭০ শতাংশ পর্যন্ত খরচ বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন। বিস্তারিত: www.dipti.com.bd। —বিজ্ঞপ্তি