
শূন্যস্থান পূরণ অংশ-১১
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে ২ নম্বর প্রশ্ন থাকবে ‘শূন্যস্থান পূরণ’-এর ওপর। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১০৫. তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে —।
উত্তর: ইলেকট্রনিক কম্পিউটার।
৬. যেকোনো পরিস্থিতি সম্পর্কে যে খবর সংগৃহীত হয়, তাকে — বলে। উত্তর: উপাত্ত বা ডেটা।
৭. উপাত্ত হলো — মতো। উত্তর: কাঁচামালের।
৮. তথ্য সংগ্রহ করা, তথ্যের প্রক্রিয়া করাকে বলে —।
উত্তর: তথ্যপ্রযুক্তি।
৯. বিশ্বের জ্ঞানভান্ডর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একে বলা হচ্ছে —
উত্তর: তথ্যবিপ্লব।
১০. আধুনিক—কম্পিউটার একটি বইয়ের সমান জায়গা দখল করে। উত্তর: ল্যাপটপ
১১. প্রতি দশ বছরে বিশ্বের জ্ঞান—হচ্ছে। উত্তর: দ্বিগুণ
১২. সমগ্র বিশ্ব এখন তথ্য আদান-প্রদানের মাধ্যমে—।
উত্তর: সংযুক্ত
১৩. —একটি সার্চ ইঞ্জিন। উত্তর: গুগল
১৪. ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য প্রথম কাজ হলো প্রয়োজনীয়—।
উত্তর: তথ্য অনুসন্ধান
১৫. নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য—আছে।
উত্তর: সার্চ ইঞ্জিন
১৬. —ব্যবহার করে তথ্যের আদান-প্রদান করা হয়।
উত্তর: ইন্টারনেট।
অধ্যায়-১১
১. বায়ু বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে—হয়।
উত্তর: প্রবাহিত
২. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এরা—। উত্তর: এক নয়।
৩. জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের—একটি সামগ্রিক অবস্থা। উত্তর: আবহাওয়ার।
৪. বাংলাদেশে—মতো সময়ব্যাপী শীত পড়ে।
উত্তর: তিন মাসের
৫. —জলবায়ু তাই উষ্ণ এবং আর্দ্র। উত্তর: বাংলাদেশের
৬. জলীয়বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা—।
উত্তর: বাড়ে
৭. —আবহাওয়ার একটি নিয়ামক। উত্তর: জলীয়বাষ্প
৮. আবহাওয়ার আরেকটি নিয়ামক হলো—।
উত্তর: সূর্যের তাপ
৯. সকালে সূর্যের কিরণ—পড়ে। উত্তর: তির্যকভাবে
১০. কতটা গরম লাগছে বা ঠান্ডা লাগছে তা প্রকাশ করা হয়—দিয়ে। উত্তর: তাপমাত্রা
১১. তাপমাত্রা যত বেশি তত গরম আর যত কম তত—।
উত্তর: ঠান্ডা
১২. কোনো জায়গায় বায়ু বেশি ঘন হলে—বেশি হয়।
উত্তর: বায়ুচাপ
১৩. বায়ুচাপ কমবেশি হলে—সৃষ্টি হয়। উত্তর: বায়ুপ্রবাহের
১৪. বায়ুচাপ কমবেশি হওয়ার কারণ—। উত্তর: তাপ
১৫. বাংলাদেশে—বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। উত্তর: শীতকালে
১৬. শীতকালে বায়ু শুষ্ক এবং তাই—কম হয়। উত্তর: বৃষ্টি
১৭. গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ু আর্দ্র থাকে এবং প্রচুর—হয়।
উত্তর: বৃষ্টি
১৮. বিরূপ আবহাওয়া মারাত্মক হলে—হয়।
উত্তর: প্রাকৃতিক দুর্যোগ
১৯. কালবৈশাখী—দিকে ধেয়ে আসে। উত্তর: উত্তর-পশ্চিম
২০. জাপান ও পূর্ব এশিয়ায় ঘূর্ণিঝড়কে বলা হয়—।
উত্তর: টাইফুন
২১. ঘূর্ণিঝড়ের সঙ্গে আসা—কারণে প্রচুর বৃষ্টিপাত হয়।
উত্তর: জলীয়বাষ্পের।
অধ্যায়-১২
১. কোন স্থানের—হঠাৎ পরিবর্তন হয় না। উত্তর: জলবায়ু
২. পৃথিবীর গড়—ধীরে ধীরে বাড়ছে। উত্তর: তাপমাত্রা
৩. বাংলাদেশে—এই দুই মাস শীত পড়ে।
উত্তর: পৌষ ও মাঘ
৪. বৈশাখ মাসে প্রতিবছর—দেখা যায়।
উত্তর: কালবৈশাখী।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল